1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

১০ বছর পর পলাতক আসা‌মি গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর শাহ আলী থানায় কর্মরত এএসআই হুমায়ুন কবিরকে (৪৪) ২০১৩ সালে নৃশংসভাবে হত্যার ঘটনায় দা‌য়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আস‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃ‌তের নাম- ফজিলাতুন্নেছা ওর‌ফে রিয়া ওর‌ফে সুহাসিনী ওর‌ফে অধরা (২৯)। তি‌নি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছি‌লেন।

বৃহস্প‌তিবার রা‌তে রাজধানীর মেরুল বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থে‌কে ৫৮ গ্রাম গাঁজা, ২ টি মোবাইলফোন এবং পরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে তৈরী করা ১ টি জাল এসএসসি সার্টিফিকেট জব্দ করা হ‌য়ে‌ছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ ব‌লেন, ২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের ১০৫০/৩ কাঁঠালতলার একটি ভবন থেকে শাহ আলী থানায় কর্মরত এএসআই হুমায়ুন কবিরকে শ্বাসরোধ ক‌রে বিষক্রিয়া ইনজেকশন শরী‌রে প্রবেশ করে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজিলাতুন্নেছা।

অধিনায়ক জানান, ২০১৩ সালে শাহ আলী থানায় কর্মরত এএসআই হুমায়ুন হত্যাকান্ডের পর পালিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করে পলাতক জীবন শুরু করেন। প‌রে ২০১৫ সালে নাম-পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সার্টিফিকেট তৈরি করে ঢাকায় এসে একটি মাল্টিমিডিয়া কোম্পানীর সেলস ম্যান হিসেবে চাকরি শুরু করেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, গ্রেপ্তার ফজিলাতুন্নেছা ২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতের সাথে জড়িয়ে পরেন। এক পর্যায়ে চিত্রজগতের সাথে তার দৈনন্দিন অভিনয় জীবন চলমান থাকা অবস্থায় তার ব্যক্তিগত পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা ওর‌ফে রিয়া থেকে সুকৌশলে ছদ্মনাম সুহাসিনী ওর‌ফে অধরা নামে পরিচয়পত্র পরিবর্তন করেন। পরে ওই নামে চিত্র জগতে নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্ত টাওয়ারের একটি বাসায় নিজেকে আত্মগোপন করে বসবাস করছি‌লেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ