1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

একসঙ্গে ৪টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৯ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // শত্রুদের বিরুদ্ধে পারমাণবিক পাল্টা আক্রমণ পরিচালনা করার ক্ষমতা প্রদর্শনের জন্য পরিকল্পিত একটি মহড়ার সময় চারটি দুরপল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর হামগিয়ং প্রদেশের কিম চেক শহরের এলাকা থেকে কোরিয়ান পূর্ব উপকূলের সমুদ্রের দিকে চারটি ‘হওয়াসাল-২’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হয়েছে। এই মহড়ায় কোরিয়ান পিপলস আর্মির একটি অপারেশনাল ক্রুজ মিসাইল ইউনিট জড়িত ছিল।

কেসিএনএ- এর ইংরেজি ভাষার প্রতিবেদনে বলা হয়েছে, ২ হাজার কিলোমিটার দীর্ঘ (১ হাজার ২৪২ দশমিক ৭ মাইল), ডিম্বাকার ও ইরেজি ৮–এর মতো আকৃতির ক্ষেপণাস্ত্রগুলো ১০ হাজার ২০৮ সেকেন্ড থেকে ১০ হাজার ২২৪ সেকেন্ড পর্যন্ত প্রদক্ষিণ করে এবং পূর্বনির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে।

কেসিএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়, শত্রুবাহিনীর পারমাণবিক হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে উত্তর কোরিয়ার পারমাণবিক রণবাহিনী সব ভাবে নিজেদের সক্ষমতা প্রমাণ করতেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান প্রায়ই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করলেও গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে তারা কিছু বলেনি।

পারমাণবিক অস্ত্রধারী দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে নিষিদ্ধ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও ব্যাপক উৎপাদনে স্থিরভাবে এগিয়েছে।

গত শনিবারও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

উল্লেখ্য, গত বছর উত্তর কোরিয়ার প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। যার মধ্যে মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছানোর সম্ভাব্য রেঞ্জ সহ প্রায় আটটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) রয়েছে। বিপুল পরিমানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কারন হিসেবে দক্ষিণ কোরিয়া এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের উস্কানির প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে দাবি উত্তর কোরিয়ার।

সূত্র: রয়টার্স

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ