1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

‘দুদকের চামড়া ছিঁড়ে ফেলব’ এমন বক্তব্য ঠিক হয়নি: হাইকোর্ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ‘দুদকের চামড়া ছিঁড়ে ফেলবো’- চট্টগ্রাম-২ আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে নজরে আনলে হাইকোর্ট এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, ‘আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়ছি।’ সবাইকে ধৈর্য্য ধরতে বলেন উচ্চ আদালত। বললেন, ‘আমাদের যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি।’

মাইজভান্ডারীর কাছে আদালতকে ব্যাখ্যা চাওয়ার কথা বললে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খাকে হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক।

সাম্প্রতিক সময়ে মাইজভান্ডারির দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুদক। তা নিয়ে ‘দুদকের চামড়া ছিঁড়ে ফেলতে চান’ তিনি। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

উল্লেখ্য, গত সোমবার রাতে মাইজভান্ডারী শাহি ময়দানে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৪তম খোশরোজ শরিফ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চেনে নাই। যা তা কমেন্ট করছেন সহকারী পরিচালক। চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভান্ডারীর গায়ে হাত!’

বিষয়টি আজ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুনানিতে ছিলেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ