1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নিখোঁজের ২ দিন পর অপহৃত শিশু উদ্ধার: স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি // নিখোঁজের ২ দিন পর অপহৃত শিশু আব্দুল্লাহ আল মামুনকে (৬) উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে অপহরণের সাথে জড়িত স্বামী-স্ত্রীকে।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামের ইদিল সরকারের বাড়িতে। উদ্ধারকৃত শিশুটি উপজেলার ছেপাড়া গ্রামের আব্দুল ছামাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে শিশু আব্দুল্লাহ আল মামুন নিখোঁজ হয়। পুলিশ আরও জানান- আব্দুল ছামাদের (৬৩) বাড়িতে কৃষি কাজ করার জন্য আবুল বাশার নামের এক জন লোক ছিলেন। এই শ্রমিক শিশু আব্দুল্লাহ আল মামুনকে (৬) নিয়ে পালিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়,পরে প্রাথমিক ভাবে ২০ হাজার টাকা মুক্তিপন দারি করলে পুলিশ জানতে পারে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দেবীদ্বার থানা পুলিশের এসআই নিশান চন্দ্র বল ও এসআই নাজমুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ এলাকা হতে অপহরণের সাথে জড়িত ২ জনকে আটক করে ও অপহৃত শিশু আব্দুল্লাহ আল মামুনকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা স্বামী ও স্ত্রী হলেন – কিশোরগন্জ জেলার ইটনা থানার প্রজারকান্দা গ্রামের মৃত ওয়াজ উদ্দীনের ছেলে মো. কাশেম (৪৫) ও তার স্ত্রী মোসা. সামিয়া আক্তার (৩০) তবে উভয়ে গাজীপুর জেলার টঙ্গী থানার পাগার বটতলা গ্রামে ভাড়াটিয়া ছিলো বলে জানা যায়। অভিযুক্ত প্রধান আসামি আবুল বাশারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানান। এ ঘটনায় ভিক্টিমের পিতা রোববার সকালে বাদী হয়ে দেবীদ্বার থানায় ৫ জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন, মামলা নং – ১৬। তবে আসামিদেরকে জেল হাজতে পাঠালে আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দীতে নিজেদের দোষ স্বীকার করেন বলে পুলিশ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ