1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইবিতে ছাত্রী নির্যাতন: বিচার বিভাগীয় তদন্ত কমিটি

  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন
ইবি প্রতিনিধি // ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনানুযায়ী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক।

কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলমকে রাখা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারব বলে আশা রাখি।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠনের আদেশ দেন হাইকোর্ট। আদেশে কুষ্টিয়ার জেলা প্রশাসককে ৩ কার্যদিবসের মধ্যে এ কমিটি গঠনের নির্দেশনা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ