1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মাদারীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চীনা নাগরিকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
মাদারীপুর প্রতিনিধি // মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাইং (৩২)। তিনি পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের নার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অস্থায়ী ক্যাম্পে থাকতেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শিবচরে আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চীনা নাগরিক সাইং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই চীনা নাগরিককে ঢামেকে নিয়ে আসা (প্রকল্পের দোভাষী) মোহাম্মদ রনি জানান, ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্প থেকে পিকআপ ভ্যানে করে প্রকল্প দেখতে যাচ্ছিলেন সাইং। পথে আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাইং। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ