1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইমামের লেবাসে অপহরণ-ধর্ষণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ 0 সংবাদ টি পড়েছেন

এসব ঘটনায় একাধিক মামলা চলমান। জেলও খেটেছেন টানা ১১ মাস। সম্প্রতি এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে নিয়ে যান বোরহান উদ্দিন। তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

 

গ্রেফতার বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের রফিক মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

র‍্যাব জানায়, গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করে নিয়ে যান বোরহান উদ্দিন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি তার পরিবার থেকে র‍্যাবকে বিষয়টি জানান হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করে র‍্যাব। ঘটনার ১০ দিন পর শুক্রবার অপহরণকারী বোরহান উদ্দিনকে গ্রেফতার ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের জনক। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এরআগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ও ব্রাহ্মণবাড়িয়া আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে তিনি আবারও অপকর্ম শুরু করেন।

লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, সদর উপজেলার আহরন্দে একটি স্কুলে অপহরণের শিকার ওই স্কুলছাত্রী পড়াশোনা করে। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানাভাবে ওই স্কুলছাত্রীকে প্রলুব্ধ করার চেষ্টা করে আসছিলেন। এরই জেরে তাকে অপহরণ করেন বোরহান উদ্দিন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ