1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভালোবাসা দিবস উপলক্ষে টাকা না দেয়ায় স্বামীর মাথা ফাটালেন স্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // চলছে ভালোবাসা সপ্তাহ বা ভ্যালেন্টাইন উইক। এ সময় প্রেমিক প্রেমিকরা একে অপরের কাছে বিভিন্ন আবদার করে থাকে। আর সে আবদান না মেটাতে পারায় স্বামীর মাথা ফাটালেন স্ত্রী। কেড়ে নেওয়া হয়েছে স্বামীর গাড়ির চাবিও। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে।

জানা যায়, বিশ্ব ভালোবাসা বা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকা আবদার করেছিলেন স্ত্রী। কিন্তু সেই টাকা না দিতে পারায় মেরে স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছে স্ত্রী মামনি। ভালোবাসা দিবসে স্ত্রীর হাতে নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম অজিত চৌধুরী।

অজিত জানান, স্ত্রীকে টাকা না দিতে পারায় তাকে কাচের গ্লাস ছুড়ে মাথা ফাটিয়ে দেয়া হয়। প্রতিবেশীরা অজিতের চিৎকার শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর চোটের কারণে অজিতের মাথায় ৬টি সেলাই লাগে। এই ঘটনায় মামনির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন অজিত। অজিতের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত মামনির বাবা অচিন্ত্য মণ্ডলও। দুইজনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আট বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত এবং মামনি। তাদের ৭ বছরের একটি পুত্র সন্তানও আছে।

সূত্র: আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ