1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিদেশে পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেনসহ ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতা হ‌লেন- চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেন (৪২), মাসুদুর রহমান (৪২) ও মো. রাশিদুল কবির (২৮)।

ঢাকা মহানগরীর ভাটারার বা‌রিধারা এলাকা থে‌কে সোমবার তা‌দের গ্রেপ্তার করা হয়। তা‌দের কাছ থে‌কে ৪ টি মোবাইল, ১ টি মানি রিসিভ, ২ টি ক্যাশ বুক রেজিষ্টার, ১ টি স্ট্যাম্প এবং ২ টি ডায়েরি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধ‌রে সহজ সরল সাধারণ মানুষকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন। তারা ভিকটিমদের জানান, তাদের মালয়েশিয়ায় কোম্পানি রয়েছে এবং সেখানে কিছু সংখ্যক লোক পাঠাবে। মালয়েশিয়াতে তাদের কোম্পানিতে ভালো বেতন ও বছরে দুইটি বোনাস এবং থাকা-খাওয়া ফ্রিসহ বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে থাকেন।

তাদের লোভনীয় কথা বিশ্বাস করে ভিকটিমরা তাদের কাছে পাসপোর্ট ও টাকা জমা ‌দেন। পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিয়ে চক্রটি ভিকটিমদের সাথে তালবাহানা করতে থাকে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় ভিকটিমরা তাদের অফিসে গেলে তারা বিভিন্ন ধরনের অশোভনীয় আচরণ করতে শুরু করে। পরে ভিকটিমরা আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।

গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ