1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৮ 0 সংবাদ টি পড়েছেন
নোয়াখালী প্রতিনিধি // পথ হারিয়ে বিএনপি পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২৩ টি প্রকল্পের উদ্বোধন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন ও মোশাররফ-ফজিলাতুন্নেসা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন রাজনীতির একটা অংশ। সাধারণ মানুষের কাছে রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হবে। যারা খারাপ কাজ করে, আগুন সন্ত্রাস করে তারা মানুষের কাছে চিহ্নিত হয়ে থাকবে। বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয় কাজ করে। সেই ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রায় নেমেছে। তারা আওয়ামীলীগকে ভয় পায়। তাদের আন্দোলনে জনগণ নেই। জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আসার সময় পথে পথে তাকিয়ে দেখি আমার কত ছবি! আমার আর ছবির দরকার নেই। ছবি দেখিয়ে আমাকে আর প্রদর্শন করবেন না।’

বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আজ পাকিস্তান সব দিক থেকে তলানিতে যাচ্ছে। তারা (বিএনপি) বলে বাংলাদেশ শ্রীলংকা হবে, বাংলাদেশ শ্রীলংকা হবে না। বাংলাদেশ শ্রীলংকাকে ঋণ দিয়েছে, সুদানকে ঋণ দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ