1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঢাকার বাতাসের মানের উন্নতি, অবস্থান ১৯তম

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানী ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। সোমবার সকালে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এর আগে, বিপজ্জনক অবস্থানে থেকে টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে ছিল ঢাকা।

১৩৬ স্কোর নিয়ে তালিকার ১৯তম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর।

সোমবার সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।

আইকিউ এয়ারের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। এ শহরের স্কোর ১৯৪। ১৮২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পোল্যান্ডের ক্র্যাকো শহর। ১৭৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ভারতের মুম্বাইয়ের অবস্থানে পাঁচে। অষ্টম ও দশম স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকায় দেখা যায়, ভালো বায়ুর অবস্থানে ৪ স্কোর নিয়ে ১০০তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। সমান স্কোর নিয়ে ৯৯তম অবস্থানে রয়েছে নরওয়ের অসলো।

উল্লেখ্য, মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারি সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। যার ধারাবাহিকতা ফেব্রুয়ারিতে দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ