1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিয়ের দিন পুকুরে ডুবে বরের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিয়ের দিন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজু আহম্মদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার বড় ঘাড়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজু ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

রাজুর ছোট ভাই মো. বিল্লাল হোসেন জানান, তার ভাই ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। উপজেলার শ্রীপুর গ্রামের এক মেয়ের সঙ্গে তার ভাইয়ের বিয়ে ঠিক হয়। রোববার ছিল বিয়ের দিন। বিকেলে বরযাত্রী যাওয়ার জন্য সব মেহমানরা বাড়িতে এসে উপস্থিত হন। পুকুরে গোসল করতে গিয়ে রাজু ভাই পানিতে ডুবে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ভাই সাঁতার জানতো না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার জানান, হাসপাতালে আনার আগেই রাজু আহম্মদের মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ