1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত-পা বিচ্ছিন্ন

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন
নড়াইল প্রতিনিধি // নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবকের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ হামলায় আহত হয়েছেন পাঁচজন।

আহতরা হলেন- কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে শারাফাত শেখ (৩৫) ও ফুলমিয়া শেখ (৫০), নুরু মিয়া শেখের ছেলে শামীম শেখ (২৫), নিলু শেখের ছেলে পলাশ শেখ, অলিয়ার মোল্যার ছেলে লোকমান মোল্যা (৪৮)। শারাফাতসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ওই উপজেলার চাচুড়ি বাজার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্যা ও আতাউর মৃধা পক্ষের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিল। এ জেরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রবিউল মোল্যা পক্ষের লোকজন শারাফাতকে চাচুড়ি বাজার বকুলতলায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে তার বাম হাত কবজি ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ঠেকাতে গেলে তার ভাই ফুল মিয়া, ভাতিজা শামীম শেখসহ পাঁচজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষের লোকজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ