1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাগর-রুনি হত্যা: ১১ বছরেও শেষ হয়নি মামলার তদন্ত

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের ১১ বছর আজ। তবে সাংবাদিক এই দম্পতির হত্যার প্রতিবেদন আজও দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলছেন, এখনো হত্যার কারণ খুঁজছেন তারা। আর হত্যা রহস্য উন্মোচনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও সাংবাদিক নেতারা।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে এ হত্যার রহস্য উন্মোচনের কথা বলেন। উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলেছিলেন আইজিপি।

দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের এপ্রিলে মামলার তদন্তে ব্যর্থতার কথা হাইকোর্টে স্বীকার করে ডিবি। এরপর র‍্যাবকে তদন্তের নির্দেশ দেয় আদালত। তখন থেকে মামলার তদন্ত করছে র‍্যাব। প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার।

সাগর-রুনির স্বজনদের অভিযোগ, সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবে তদন্ত প্রতিবেদন দেয়া হচ্ছে না।

এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এখনও সাগর রুনি হত্যার কারণ খুঁজছেন তারা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহল হায়দার চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল আচরণের অভাবে মামলার তদন্ত আলোর মুখ দেখছে না।

এখনো এ হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া-দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য হুমকি- বলেও মনে করছেন সাংবাদিক নেতারা।

সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ইন্দিরা রোডে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ‌‘সাগর-রুনী ক্রাইম সিন ডু নট ক্রস’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ