1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

৫ দফা দাবীতে ঢাকায় মানববন্ধন করেছে মেহেন্দিগঞ্জের লঞ্চ যাত্রীরা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ, মৃত স্বজনদের লাশ রাখার ব্যবস্থা, ১০ বছরের কম বয়সীদের থেকে ভাড়া না নেয়া, বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া ও লঞ্চ ভাড়া কমানোর দাবিতে ঢাকায় বিশাল মানববন্ধন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগন। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গণে নিবেদিত মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বক্তারা অত্র এলাকার লঞ্চ মালিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে ৫ দফা দাবি উপস্থাপন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) নৌ রুটে। লঞ্চগুলো যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন ভাড়া নিচ্ছে ৫০০-৮০০ টাকা। অথচ ঢাকা-বরিশাল রুটে তার অর্ধেক। ঢাকা-কালিগঞ্জ রুটে প্রায় দ্বিগুন ভাড়া আদায় এক রকমের মরার উপর খড়ার ঘা। ৫ দফা মেনে না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন নের্তবৃন্দ। মানববন্ধন বাস্তবায়নের সমন্বয়ক পারভেজ হওলাদার, রুবেল তালুকদার ও গণমাধ্যম সমন্বয়ক মোমিন মেহেদীর সঞ্চালনা ও পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, এ্যাডভোকেট মোঃ জসিম, এ্যাডভোকেট রুবেল চৌধুরী, তানভীর রানা, ছাত্র নেতা সুজা উদ্দিন রাহাত, মোঃ আনিস, মো: নাগর মিয়া, সাংবাদিক মিজান শাহজাহান, তারেক সিকদারসহ আরো অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ