1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পাটের আবাদ-উৎপাদন বাড়াতে ৮ কোটি টাকার প্রণোদনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে সারা দেশের কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে। জানা গেছে, চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম ভূইয়া জানান, একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাবেন। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হবে। মাঠপর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

এদিকে গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে কাঁচাপাট রফতানি অর্ধেকেরও নিচে নেমে এসেছে বলে জানা গেছে।

বাংলাদেশ থেকে বিশ্বের ১৯টি দেশে কাঁচাপাট রপ্তানি হয়, তা থেকে প্রতি বছর গড়ে এক হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়।

উল্লেখ, গত অর্থবছর কাঁচাপাট রফতানি করে ১ হাজার ৭৬৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল। আর পাটজাত পণ্য রফতানি করে আয় হয়েছিল ৭ হাজার ৬৪৪ কোটি টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ