1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান 

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬১ 0 সংবাদ টি পড়েছেন

আশুলিয়া (সাভার) প্রতিনিধি // মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে হাইকোর্টের নিষেধ থাকলেও তা অমান্য করে এ-সব যানবাহন চালাচ্ছেন চালকরা। তাই এসব পরিবহন বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়কে  অভিযান পরিচালনা করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

পুলিশ জানায়, শনিবার দুপুরে মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান সহ সব ধরনের থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্র মহাসড়কের নবীনগর, বাইপাইল, বলিভদ্র ও শ্রীপুর এলাকা থেকে বেশ কয়েকটি অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক আটক করা হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মহাসড়ক থেকে ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে আমরা অভিযান চালিয়েছি। এ সময় বেশ কয়েকটি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ