1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিপিএলে ছুটি পেয়েই ওমরা করতে গেলেন সাকিব

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন
বিপিএলে রাউন্ড রবিন লিগ প্রায় শেষ পর্যায়ে। কোনো কোনো দলের ২টি, ৩টি করে ম্যাচ বাকি। বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও শেষ চারে কোন চারটি দল খেলবে, তা আগেই নির্ধারণ হয়ে গেছে। বিদায় নেবে কোন তিনটি দল, সেটাও নির্ধারণ হয়ে গেছে। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর প্রথম ও দ্বিতীয় হয় কোন দুটি দল, সেটাই দেখার বিষয়।

শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে ফরচুন বরিশালও। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। ১০ ম্যাচে পয়েন্ট তাদের ১৪। পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।

এমন এক অবস্থায় হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।

দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান জানান,  রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।

ফরচুন বরিশালের মিডিয়াম ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ