1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

১৫ দিনে ৪ হাজার বাল্যবিয়ে, গ্রেপ্তার ১৮০০

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের আসামে ১৫ দিনে চার হাজার বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে আসামের রাজ্য সরকার।

এ জন্য রাজ্যে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে একদিনে ১৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

শুক্রবার বেলা ১১টার দিকে একটি টুইট করেন তিনি। ওই টুইটে তিনি লেখেন, প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ আইন লঙ্ঘন করছে যারা, তাদের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। এখন পর্যন্ত ১৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েদের প্রতি ক্ষমার অযোগ্য এবং জঘন্য অপরাধের বিরুদ্ধে আসাম পুলিশকে জিরো টলারেন্স স্পিরিট নিয়ে কাজ করতে বলেছি আমি।

বৃহস্পতিবারই আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে ১৫ দিনের মধ্যে ৪০০০ বাল্যবিয়ের ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার থেকে ধরপাকড় শুরু হবে বলেও ঘোষণা করেছিলেন তিনি। সে অনুযায়ী শুক্রবার সকাল থেকে গ্রেপ্তার অভিযান চলছে।

আসামের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল, ১৪ বছরের নিচের মেয়েদের যারা বিয়ে করবে তাদের বিরুদ্ধে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনে মামলা করা হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের বিয়ে করলে আনা হবে প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ।

বৃহস্পতিবার জেলাভিত্তিক বাল্যবিয়ের একটি তালিকা পোস্ট করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে লেখেন, রাজ্যে বাল্যবিয়ের অভিশাপ কাটানোর অবস্থানে অনড় আসাম সরকার। এ পর্যন্ত রাজ্যজুড়ে বাল্যবিয়ের ৪০০৪টি মামলা হয়েছে এবং আগামী দিনে আরও পুলিশি পদক্ষেপ নেয়া হবে। এসব মামলায় পদক্ষেপ নেয়া হবে ৩ ফেব্রুয়ারি থেকে, আমি সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করছি।

তিনি আরও বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে এই যুদ্ধ হবে অসাম্প্রদায়িক। কোনো একটা সম্প্রদায়কে নিশানা করা হবে না। যারা এসব কাজে লিপ্ত, সে কেরানি হোক কিংবা পূজারি, তাদের শাস্তির মুখে পড়তে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ