1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

‘নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি আজকেই খোঁজ নেয়া হবে’

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন
চাঁদপুর প্রতিনিধি // শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব প্রতিষ্ঠানে বই দেয়া বাকি ছিল তাদের ২৫ জানুয়ারির মধ্যেই সকল বই পৌঁছানোর কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি সে ব্যাপারে আজকেই খোঁজ নেয়া হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের ওয়েবসাইটে প্রতিটি বই দেয়া আছে। তাই কোথাও কোন ব্যত্যয় ঘটে থাকলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন।

দীপু মনি বলেন, ‘শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী সুখি বাংলাদেশ হবে, আর সেটি হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সমস্ত সেবা, সমস্ত কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি যা কিছু আছে সকল প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে। যত স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে, যত সেবার মান আছে, তা নিশ্চিত হবে। কাজেই স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিক স্মার্ট নাগরিক হবেন।’

তিনি বলেন, মৌলবাদ, সাম্প্রদায়িতকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা, কোন মানুষ না খেয়ে থাকবে আর অন্যরা অর্থবিত্তের পাহাড় গড়বে এগুলো স্মার্ট রাজনীতি হতে দিবে না। যারা এখনো অপরাজনীতির চর্চা করেন, স্মার্ট রাজনীতির জন্য তাদেরকেও সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ