1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

যে কারণে ভোটকেন্দ্রে ক্রিকেট খেললেন পুলিশ সদস্য 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঠাকুরগাঁও ৩ (রাণীশংকৈল ও পীরগঞ্জ) আসনে উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় ভোট কেন্দ্রের মাঠে স্থানীয় কিছু কিশোর ক্রিকেট খেলছিলেন। এ সময় একজন পুলিশ সদস্যও কিশোরদের সঙ্গে কিছু সময় ক্রিকেট খেলেন। পরে অবশ্য তাদের কেন্দ্র থেকে বের করে দেন।

পুলিশ সদস্যের ক্রিকেট খেলার ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য আরিফ মাহামুদ আপেল ঠাকুরগাঁও সদর থানায় উপপরিদর্শক পদে কর্মরত।

স্থানীয়রা জানান, কিশোরদের শাসন না করে তাদের বুঝিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন পুলিশ। এতে করে পুলিশের প্রতি কিশোরদের মনে শ্রদ্ধা জন্মাবে। পুলিশ সদস্য কাজটি খুব ভালো করেছেন।

এ বিষয়ে আরিফ মাহামুদ আপেল সংবাদমাধ্যমকে জানান, বুধবার দুপুরে একদল কিশোর ভোট কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় তাদের শাসন না করে আমি তাদের সঙ্গ দিয়ে একটু খেলেছি, কেন্দ্রের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এ কারণে তারা সহজেই মাঠ থেকে চলে যায়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার দুপুরে কিশোরদের ধমক না দিয়ে তাদের সঙ্গে ভালো আচরণ করেই মাঠ থেকে বের করেছেন। এ কারণে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্য, তার দায়িত্ব কর্তব্যের কোনো প্রকার অবহেলা করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ