1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

কমেছে চিনির দাম 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // অবশেষে কমেছে অপরিশোধিত চিনির দাম। ইন্টারকন্টিনেন্টাল ফিউচারস এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এর আগে খাদ্যপণ্যটির দর ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। গত ৬ বছরের মধ্যে যা ছিল সর্বোচ্চ।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির রিপোর্টে বলা হয়, বুধবার (১ ফেব্রুয়ারি) অপরিশোধিত চিনির আগামী মার্চের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২১ দশমিক ৪৯ সেন্টে।

এর আগে বিগত ৬ বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চে ওঠে অপরিশোধিত চিনির দর। পাউন্ডপ্রতি মূল্য নিষ্পত্তি হয় ২১ দশমিক ৮৬ সেন্টে।

ব্যবসায়ীরা বলছেন, স্বল্প মেয়াদে চিনির দাম একটু কম থাকতে পারে। সাম্প্রতিক সময়ে খাদ্যপণ্যটির দর ব্যাপক ঊর্ধ্বমুখী হয়। প্রযুক্তি সূচকগুলো দেখে বোঝা যাচ্ছে, বাজারে সরবরাহ পর্যাপ্ত আছে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ চিনি রপ্তানিকারক ভারত। দেশটিতে প্রত্যাশার চেয়ে আখ উৎপাদন কম হয়েছে। ফলে রপ্তানি কমাতে পারে তারা। এতে মার্কেটে সরবরাহ কমতে পারে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ