1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ফরিদপুরে ইয়াবাসহ ‘পেট পার্টির’ দুই সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরে ‘পেট পার্টির’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের পেট থেকে প্রায় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার দুপুরে ফরিদপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের কাপাসিয়ার ইব্রাহিম (৩৪) ও কক্সবাজারের উখিয়ায় সৈয়দ নুর (৩৬)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে ‘পেট পার্টির’ ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর অফিসে এনে টয়লেটে নিয়ে ইয়াবার ক্যাপসুল বের করা হয়। ৫০টি ইয়াবা বিশেষভাবে স্কচটেপ দিয়ে মুড়িয়ে একেকটি ক্যাপসুল তৈরি করা হয়। এই ক্যাপসুলগুলো জুস কিংবা কলার সাথে গিলে কক্সবাজার থেকে ঢাকা হয়ে ভাঙ্গায় সাপ্লাই দেয়ার উদ্দেশ্যে এসেছিল এই দুই আসামি। প্রাথমিকভাবে তাদের পেট থেকে সব ইয়াবা বের করা সম্ভব না হলে হাসপাতালে ভর্তি করে বাকি ইয়াবা বের করার চেষ্টা করা হয়।

তিনি বলেন, এ পর্যন্ত ইব্রাহিমের পেটে থাকা মোট ৩৫০০ পিস ইয়াবা ও সৈয়দ নুরের পেট থেকে ১৮৫০ পিস ইয়াবা বের করা সম্ভব হয়েছে। বাকি ইয়াবা পেট থেকে বের করার চেষ্টা চলছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই উপ-পরিচালক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ