1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

গাজীপুরে দুই বোনের মৃত্যু, দোকানি রিমান্ডে

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ 0 সংবাদ টি পড়েছেন
গাজীপুর প্রতিনিধি // গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় দোকান থেকে কেক ও পেটিস এনে খাওয়ানোর এক ঘণ্টার ব্যবধানে দুই বোনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দোকানিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শিশুদের বাবার করা মামলায় গত সোমবার চারজনকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার তাদের গাজীপুর সিএমএম আদালতে তোলা পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে বিচারক দোকানির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। রিমান্ডে নেয়া আসামি হলেন, গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার দোকানি সাইফুল ইসলাম (৪৮)। তার দোকান থেকে কেক ও পেটিস কিনে এনে দুই শিশু সন্তানকে খাইয়েছিলেন মামলার বাদী আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার বাকি তিনজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার মো. সোহেল (৪৮), ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার কোনাউর এলাকার শহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫)। এই তিনজন হলেন সালনা এলাকার একটি বেকারির কর্মকর্তা ও কর্মচারী। ওই বেকারি থেকে সাইফুলের দোকানে কেক ও পেটিস সরবরাহ করা হয়।

গত রোববার কেক ও পেটিস খাওয়ার পর আশামণি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (২) অসুস্থ হয়ে পড়ে। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। নিহত শিশু দুটি ওই এলাকার ভাড়াটে বাসিন্দা ও কারখানার শ্রমিক আশরাফুল ইসলামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই শিশু মৃত্যুর ঘটনায় গত সোমবার সকালে নিহতদের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে দোকানি সাইফুল ইসলামকে আসামি করে একটি মামলা করেছেন। ওই মামলার ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। ওই আদালতের বিচারক নিয়াজ মখদুম দোকানির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, নিহত শিশুদের বাবার কাছে দোকানি যে কেক ও পেটিস বিক্রি করেছিলেন তাতে কোনো ধরনের বিষ মিশানো হয়েছিল কি না, সেটি জানতে দোকানিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান শাফি মোহাইমেন বলেন, নিহত দুই শিশুর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তাদের মৃত্যু খাদ্যে বিষক্রিয়ায় হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ