1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

হবিগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭১ 0 সংবাদ টি পড়েছেন

হবিগঞ্জ প্রতিনিধি // হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম (৪১) নামে এক নৌ-পুলিশকে পিটিয়ে হত্যার অভিযোগে ব্যবসায়ী পুলক দাশকে (২৮) আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের কির মোহন দাশের পুত্র।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, রাতে মার্কুলি বাজারে একটি দোকানে জাহাঙ্গীর আলম নামে ওই পুলিশ সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে তার উপর অতর্কিত হামলা চালায় পুলক দাশ।

এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় কনস্টেবল জাহাঙ্গীর আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই হামলাকারী পুলক দাশকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক পুলক দাশকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এছাড়াও ঘটনাস্থল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা পরিদর্শন করেছেন। একই সাথে ঘটনাস্থল থেকে পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ