1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

শঙ্কামুক্ত নন অভিনেত্রী শারমিন আঁখি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা এখনও খুব একটা শঙ্কামুক্ত নন। শুটিং সেটে আগুনে দগ্ধ হওয়া এ অভিনেত্রীর শরীরের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে, সঙ্গে শ্বাসনালিও পুড়ে গেছে।

অভিনেত্রীর শারীরিক অবস্থা প্রসঙ্গে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

আঁখির স্বামী নাট্য নির্মাতা রাহাত কবির জানিয়েছেন, ‘বার্ন রোগীর শারীরিক অবস্থা ফল করার আশঙ্কা থাকে। এ ধরনের রোগী সেনসেটিভ। পাঁচ থেকে সাত দিন না গেলে অবস্থা বোঝা যাবে না। প্রতিটি মুহূর্ত আমাদের চিন্তা করতে হচ্ছে। অবস্থা এখনো স্ট্যাবল নয়।’

প্রসঙ্গত, গত রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হন শারমিন আঁখি। এরপর তাকে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ