1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

নড়াইলে জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৫ 0 সংবাদ টি পড়েছেন

নড়াইল প্রতিনিধি // নড়াইলে নাশকতা মামলায় জামায়াত ইসলামের সক্রিয় ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গোপণ বৈঠকের সময় সদর থানাধীন বিজয়পুর গ্রামের হাসমত ফকিরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদরের বিজয়পুর গ্রামের হাসমত ফকির (৪২), মো. আ. হান্নান (৫২), মো. ওমর ফারুক মোল্যা (৫৩), মো. আলি আজম মেখ (৪৮), ও মো. আরমান হুসাইন (৩৭), ভওয়াখালী গ্রামের মো. হেমায়েতুল হক ওরফে হেমু মল্লিক (৫৫), আলাদাতপুর গ্রামের মো. ফরহাদ হোসেন (৪২) ও মো. মশিউর রহমান (৪১),  উজিরপুর গ্রামের মো. আব্দুল মান্নান (৫২), হাটবড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিন (৫৬) এবং বিজয়পুর কেন্দ্রীয়  জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ রহমত উল্লাহ (৩২)।

পুলিশ সুত্রে জানা যায়, গত মাসের ২৪ তারিখ দুপুরের দিকে বর্তমান সরকারের উৎখাত ও আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, বোমাবাজিসহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের মুচিরপোল এলাকায় একত্রিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাশ সৃষ্টি করতে তারা মিছিল ও স্লোগান  দেয়। পুলিশের তৎপরতায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে নাশকতা সংশ্লিষ্ট কিছু আলামত সংগ্রহ করে। এ সময় তাদের ব্যাবহৃত একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়। উক্ত ঘটনায় ঐ দিন ই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১২০ থেকে ১৩০ জনকে আসামি করে সদর থানায় নাশকতা মামলা রজু করে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আমরা জানতে পারি গত মাসের নাশকতা মামলার সাথে সংশ্লিষ্ট কয়েকজন গোপণ বৈঠক করছে। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারকৃতদের ওই নাশকতা মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ