1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিপদমুক্ত থাকতে সকাল-সন্ধা যে সুরা পড়বেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৪ 0 সংবাদ টি পড়েছেন
কর্মব্যস্ত জীবনে চলাফেরা করতে গিয়ে কত পরিস্থিতির মুখোমুখি হতে হয় মানুষকে। কোনওটি স্বাভাবিক, কোনওটি অস্বাভাবিক আবার কিছু কিছু কিছু পরিস্থিতি বিপদে ফেলে দেয়। মানুষ ঝায়-ঝামেলা ও বিপদমুক্ত থাকতে পছন্দ করে। আপন রবের কাছে সবসময় বিপদ মুক্তি কামনা করে। শুভাকাঙ্খীদের কাছেও ঝামেলামুক্ত থাকার দোয়া চায়।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সবসময় বিপদমুক্ত থাকার বিভিন্ন আমল শিখিয়েছেন হাদিসে। সকাল-সন্ধ্যা তিনটি সুরা তিনবার করে পাঠ করলে যাবতীয় অনিষ্টতা ও বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যাবে বলে তিনি বর্ণনা করেছেন। সুরা তিনটি হলো, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস।

এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা এক বৃষ্টিমুখর অন্ধকার রাতে আল্লাহর রাসুল (সা.)-কে খুঁজতে বের হলাম। যেন তিনি আমাদের নিয়ে নামাজ পড়েন।’ তারপর নবীজির সঙ্গে যখন দেখা হলো, তিনি বললেন, ‘তুমি ‘‘কুল’’ পাঠ করো।’ আমি নিশ্চুপ রইলাম। তিনি আবারও বললেন, ‘তুমি ‘‘কুল’’ পাঠ করো।’ আমি নিশ্চুপ রইলাম। তিনি আবারও বললেন, ‘তুমি ‘‘কুল’’ পাঠ করো।’

আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! কী পাঠ করব? তখন তিনি বললেন- ‘কুল হুয়াল্লাহু আহাদ’,  ‘কুল আউজু বি রাব্বিল ফালাক’ ও ‘কুল আউজু বিরাব্বিন্নাস’ সন্ধ্যায় ও সকালে তিনবার। এ সুরাগুলো সব কিছু থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হবে। -(মুসনাদে আহমাদ : ৫/৩১২; আবু দাউদ : ৫০৮২; তিরমিজি : ৩৫৭৫)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ