1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

রেমিট্যান্সে সুবাতাস

  • প্রকাশিত : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ডলার সঙ্কটের মাঝেও বছরের শুরুতে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ভাব অব্যাহত আছে। চলতি বছরে জানুয়ারির ২৭ দিনে ১৬৭ কো‌টি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৭০ কোটি ডলারে। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

জানুয়ারি মাসে প্রবাসীদের আয় সাম্প্রতিক নিম্নগতি থেকে ঊর্ধ্বগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগের মাস তথা ২০২২ সালের ডিসেম্বরে এসেছিল ১৬৯ কোটি ডলার। আগের বছরের একই সময় জানুয়ারি মাসে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। আর ২০২১ সালের জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে অনুয়ায়ী, জানুয়ারির ২৭ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৬ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ কোটি ৮৪ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসা ব্যাংকটি হলো আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ২৭দিনে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৯৪ লাখ ডলার। আর অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ১১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে অগ্রণী সর্বোচ্চ প্রবাসী আয় সংগ্রহ করা ব্যাংক।

এ সময়ে সাত ব্যাংকে কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। ব্যাংকগুলো হলো – বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ