1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

শাস্তি পেলেন সোহান, হারিস রউফকে করা হলো সতর্ক

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ 0 সংবাদ টি পড়েছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে রংপুর ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে বিসিবির আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে আর্থিক জরিমানা ও দলটির ফাস্ট বোলার হারিস রউফকে সতর্ক করা হয়েছে।

 

শনিবার এক সংবাদ বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে এই দুজনই লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানি গতিতারকা হারিস রউফকে করা হয়েছে আনুষ্ঠানিক ভর্ৎসনা।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভাঙায় জরিমানার সঙ্গে সোহান দুইটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। এই টুর্নামেন্টে দুইবার শাস্তির পাশাপাশি মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পেলেন সোহান। আর এক পয়েন্ট পেলেই ম্যাচের নিষেধাজ্ঞা আসবে তার ওপর। রউফকে সতর্ক করা হয়েছে, দেয়া হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচের শেষ ওভারে। রেজাউর রহমান রাজার বলে আম্পায়ার নো বল দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সোহান। বেশ কিছুক্ষণ তিনি দুই আম্পায়ারের সঙ্গে তর্ক করেন। তখন তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় হারিস রউফকেও।

অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও প্রগিত রাম্বুকওয়েলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন দুজনের বিপক্ষে অভিযোগ দায়ের করেন। যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। দুজনেই শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ