1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ধর্ম যার যার দেশটা আমাদের সবার: চিফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ 0 সংবাদ টি পড়েছেন
শিবচর প্রতিনিধি // শেখ হাসিনার সরকারের সময় সবাই যার যার ধর্ম শান্তিতে পালন করে জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন, ‘আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার দেশটা আমাদের সবার। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেই দেশটা আমাদের। এই দেশের উন্নয়নের জন্য সবাইকে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

গতকাল শুক্রবার রাতে শিবচরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী বাড়ি মন্দিরে ভক্তদের জন্য নবনির্মিত দ্বিতল বিশ্রামাগার ও মার্কেট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এরপর তিনি কালীবাড়ি রাধা কৃষ্ণ মন্দিরের ৫৬ প্রহরব্যাপী নামযজ্ঞ ও অষ্টম প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিদর্শন করেন।

এরআগে, সন্ধ্যায় চিফ হুইপ ভদ্রাসন ক্রোকচর বনিকবাড়ি সার্বজনীন লোকনাথ বাবার মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ