1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬৮ 0 সংবাদ টি পড়েছেন
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের মির্জাপুরে হিয়া আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

হিয়া আক্তার উপজেলার মহেড়া ইউনিয়নের হিলরা গ্রামের ইতালী প্রবাসী মো. হাশেম মিযার মেয়ে। সে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। হিয়া তার মায়ের সঙ্গে মির্জাপুর কাঁচাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে হিয়ার মা সেলিনা আক্তার তাকে বাসয় রেখে বাজারে কেনাকাটা করতে যান। বাজার থেকে ফিরে বাসার প্রধান দরজা ভেতর থেকে আটকানো দেখে অনেকক্ষণ ডাকাডাকি করেন। কোনো সারা না পেয়ে পাশের বাসার লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায় হিয়া তার নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, স্কুল ছাত্রীর আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ