1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিএনপির পদযাত্রা শুরু

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকার মহানগর উত্তর বিএনপি এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।

ঢাকার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ