1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বগুড়ায় মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন
বগুড়া প্রতিনিধি // বগুড়ায় এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মাওলানা শহিদুল ইসলাম। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নামুজা সরদারপাড়া এলাকায় ওই শিক্ষকের শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাওলানা শহিদুল ইসলাম ওই এলাকার আজিম উদ্দীনের ছেলে। তিনি নামুজা ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দেড় বছর আগে শহিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি ২য় বিয়ে করলেও মানসিক অসুস্থতা না কমায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। গত তিন দিন আগে তার ২য় স্ত্রী সন্তান প্রসব করেন। তাই শহিদুল ও তার স্ত্রী আলাদা কক্ষে থাকতেন। আজ শুক্রবার সকালে তার ২য় স্ত্রী তাকে ফজরের নামাজ আদায় শেষে অন্য ঘরে যেতে দেখেন। পরে সকাল ৮টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে সেই ঘরে গলায় মাফলার পেঁচানো অবস্থায় শহিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ