1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন
বাগেরহাট প্রতিনিধি // বাগেরহাটের মোড়েলগঞ্জে বাঘের আক্রমণে অনুকুল গাইন (৪২) নামে এক মাছ শিকারি গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের পশ্চিম আমুরবুনিয়ার সুধীরের সিলা খালের মাথায় মাছ ধরার সময় তিনি বাঘের কবলে পড়েন।

অনুকুল গাইন আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। তিনি অবিবাহিত তার পরিবারে শুধুমাত্র বৃদ্ধ মাতা কুমুদিনী গাইন (৯০) রয়েছেন।

আহত অনুকুলের সঙ্গে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, আজ সকালে অনুকুল প্রতিবেশী বারেক শেখের ছেলে মাহবুবকে (৩৫) নিয়ে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিলেন। তখন সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমণ করে অনুকুলকে। তার সঙ্গে থাকা মাহবুবের চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘অনুকুলের কোমরের ডান পাশে বাঘের আক্রমণে দুটি গভীর ক্ষত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

মোরেলগঞ্জ জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, ‘বাঘের হামলায় আহত অনুকুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তার খোঁজ নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ