1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

টুইটারে ফিরলেন কঙ্গনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // বছর তিনেক আগে কিছু বিতর্কিত টুইটের কারণে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিলো। অবশেষে তার অ্যাকাউন্ট সচল হয়েছে, ফেরত পেয়েছেন অভিনেত্রী।

নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়ে ভক্তদের উদ্দেশ্যে টুইট করেছেন কঙ্গনা। সম্প্রতি তিনি তার পরবর্তী চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’র শুটিং শেষ করেছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি), কঙ্গনা টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছেন, ‘সবাইকে হ্যালো! ফিরে এসে ভালো লাগছে।’

কঙ্গনার এই টুইট বার্তা প্রকাশের পরপরই তার ভক্ত-অনুরাগী ও সহশিল্পী টুইটার ব্যবহারকারীরা তাকে স্বাগত জানিয়েছেন। কঙ্গনা তার আসন্ন চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’ নিয়েও টুইট করেছেন। ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী জানান, ‘ইমার্জেন্সি’র শুটিং শেষ। মনিকার্নিকা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি ২০২৩ সালের ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে।

২০২১ সালের মে মাসে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটারে বারবার নিয়ম লঙ্ঘনের জন্য কঙ্গনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়েছিল। টুইটারের একজন মুখপাত্র জানিয়েছিলেন, অফলাইনে ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন আচরণের বিষয়ে দৃঢ় প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয় টুইটারে।

কঙ্গনার অ্যাকাউন্টটি টুইটারের নিয়ম বারবার লঙ্ঘনের জন্য স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। বিশেষ করে ঘৃণাপূর্ণ আচরণ নীতি এবং আপত্তিজনক আচরণ নীতি লঙ্ঘন করেছে এটি। টুইটার পরিষেবাতে প্রত্যেকের জন্য ন্যায়বিচার এবং নিরপেক্ষ টুইটার নিয়মগুলো প্রয়োগ করা হয়।’

পরবর্তীতে টেসলার সিইও ইলন মাস্ক টুইটার হাতে নেওয়ার পর কঙ্গনা ভক্তরা ইলন মাস্ককে অভিনেত্রীর অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার আহ্বান জানিয়ে আর্জি জানাতে থাকে। অবশেষে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট সচল করে দিয়েছে কতৃপক্ষ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ