1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

জিতেও সেমিফাইনালে খেলা হলো না বাংলাদেশের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৬২ 0 সংবাদ টি পড়েছেন

নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করে বিশাল ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আমিরাতের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামায় ম্যাচ শুরুর আগেই শেষ হয়ে যায় সেমিফাইনালে ওঠার স্বপ্ন। তবে আরব আমিরাতের বিপক্ষে ধীরগতির ব্যাটিং শুরু করলে সেই স্বপ্ন গোড়াতেই শেষ করে দিশা বিশ্বাসের দল।

বুধবার পচেফস্ট্রুম ইউনিভার্সিটি মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারেনি আরব আমিরাত। তবে তাদের বড় সাফল্য ছিল অলআউট না হয়ে ৬৯ রান তোলা। আমিরাতের হয়ে লাবণ্য কেনি ৪৬ বলে ২৯ ও মাহিকা গৌড় ২৭ বলে ১৭ রান করেন। আমিরাত পুরো ইনিংসে বল বাউন্ডারি পার করেছিল মাত্র চারবার। এর মধ্যে তিনটি চার ও একটি ছক্কা ছিল।

বাংলাদেশের হয়ে দিপা খাতুন ১৪ রানে তিনটি ও মারুফা আক্তার ১৬ রানে দুই উইকেট শিকার করেন।

৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মিষ্টি সাহা দ্রুত ফিরলেও ইনিংস গড়ার দায়িত্ব নেন আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আক্তার। আফিয়া ফিরলেও একপ্রান্ত আগলে ছিলেন স্বর্ণা আক্তার। তিনি ৩৮ রান করেন। তার ইনিংসেই জয় সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

সংযুক্ত আরব আমিরাত- ৬৯/৯ ( লাবণ্য ২৯, মাহিকা ১৭, দিপা ৩/১৪, মারুফা ২/১৬)

বাংলাদেশ- ৭৩/৫, (স্বর্ণা ৩৮, আফিয়া ১৫, সামাইরা ২/১৮, ইন্ধুজা ২/৩৪)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ