1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুই স্টেশন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু করেছে দেশের প্রথম মেট্রোরেল। গত ২৫ জানুয়ারি তৃতীয় স্টেশনের কার্যক্রম শুরু হয়। যদিও এই পথে ৯টি স্টেশন রয়েছে, তার মধ্যে আপাতত তিনটিতে কার্যক্রম চলমান। আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে মিরপুর ১০ নম্বর ও উত্তরা সেন্টার স্টেশন চালু হবে বলে জানা যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন ছিদ্দীক বলেন, গত ২৯ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রোরেল চলাচল করে আসলেও দর্শনার্থী ছাড়া তেমন যাত্রী ছিলো না। তবে মিরপুর ১০ ও উত্তরা সেন্টার স্টেশন দুটি চালু হলে মেট্রোরেলে যাত্রীসংখ্যা আরও বাড়বে। মূলত যাত্রীদের অভ্যস্ত করতেই পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এম এ এন ছিদ্দীক বলেন, মিরপুর ১০ অঞ্চল সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা। যাত্রীদের বড় হাব এখানে। তাই কর্তৃপক্ষ এবার ওই স্টেশন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠতে এবং নামতে পারবেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যুগে পা দেয় বাংলাদেশ। বহু অপেক্ষার পালা শেষ করে এদিন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের প্রথম যাত্রীও ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলছে মেট্রোরেল। বুধবার সকালে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সময় পল্লবী স্টেশনেও থামা শুরু করেছে মেট্রোরেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ