1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বেশিক্ষণ বসে থাকলেই পায়ে ঝিঁঝি ধরছে? কী কারণে এমনটা হয়?

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২০০ 0 সংবাদ টি পড়েছেন
ভিটামিন বি১২ দেহের জন্য প্রয়োজনীয় অপরিহার্য উপাদানগুলির মধ্যে অন্যতম। পরিসংখ্যান বলছে, ভারতের প্রায় ৪৭ শতাংশ মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছে। বিশেষত, যারা নিরামিষ খাবার খান, তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়। কেন দরকার ভিটামিন বি ১২?

১) রক্তকণিকা ও স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষায়

২) ডিএনএ ও জিনগত উপাদান তৈরিতে

৩) হাড় ভাল রাখতে

৪) চুল, নখ ও ত্বক ভাল রাখতে

৫) মানসিক অবসাদ কমাতে

এই ভিটমিনের অভাবে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে। জেনে নিন সেগুলি কী কী?

১) ভিটামিন বি১২ শরীরে স্নায়ুর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। তাই এই ভিটামিনের ঘাটতি হলে পায়ে ঝিঁঝি ধরার মতো সমস্যা হয়। এ ছাড়া, দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায়, এটিও কিন্তু শরীরে বি১২ ভিটামিনের ঘাটতির লক্ষণ। এই ভিটামিনের ঘাটতির কারণে স্মৃতিশক্তিও লোপ পায়।

২) শরীরে ক্লান্তিভাব, যে কোনও কাজ করার প্রতি অনীহাও এই ভিটামিনের অভাবের কারণেও হতে পারে।

৩) এ ছাড়া নিশ্বাস নিতে অসুবিধা, ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়াও কিন্তু শরীরে ভিটামিন বি১২-এর অভাবের লক্ষণ।

৪) শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে শরীর ত্বক প্রাথমিক ভাবে বিবর্ণ দেখায়। জন্ডিস কিংবা অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে।

৫) মুখে ঘন ঘন আলসার হলেও সতর্ক হন। এটিও কিন্তু শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতির লক্ষণ হতে পারে।

নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস। এ ছাড়াও আরও কয়েকটি খাবারে ভিটামিন বি১২ পাওয়া যায়। যারা নিরামিষ খান, তারাও সেগুলি অনায়াসে খেতে পারেন। প্রাণিজ প্রোটিনের মধ্যে রেড মিট, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, দুধ, দই, ছানা ও ডিমে ভাল মাত্রায় এই ভিটামিন পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ