1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

পাগড়িতে ফাঁস লাগানো অবস্থায় মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০৯ 0 সংবাদ টি পড়েছেন
গাজীপুর প্রতিনিধি // গাজীপুর মহানগরের পূবাইলের হায়দরাবাদ এলাকা‌‌ থেকে গলায় পাগড়িতে ফাঁস লাগানো অবস্থায় এক মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহতের মুফতি হাফেজ মাওলানা আমজাদ হোসেন (৪৫), গাজীপুরের কাপাসিয়া উপজেলার পলাশপুর এলাকার মাওলানা আব্দুল আউয়ালের ছেলে। তিনি পূবাইলের হায়দরবাইদ এলাকায় মোঃ শুক্কুর আলীর ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ঢাকার পল্টন এলাকায় একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করতেন বলে জানিয়েছেন পূবাইল থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আমজাদ হোসেনর অসুস্থ স্ত্রী উম্মেহানি উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছেলে-মেয়েরাও ঘটনার দিন বাড়িতে ছিলেন না। রোববার রাতে আমজাদ হোসেন হায়দরবাইদ এলাকায় তার বাসায় একাই অবস্থান করছিলেন। সোমবার মোবাইল ফোনে‌ কল করে আমজাদ হোসেনকে না পেয়ে বাসার‌ মালিকের সঙ্গে যোগাযোগ করে তার খোঁজ নিতে অনুরোধ করেন সন্তানেরা। পরে বিকেলে ৪টার‌ দিকে তার বাসার দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে দরজায় নক করলেও কোন সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে বাড়ির লোকজন জানালা দিয়ে রুমের ভেতরে ফ্যানের সঙ্গে আমজাদ হোসেনের পাগড়িতে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ সময় ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটের ট্রাভেল এজেন্সির সঙ্গে ১৫০লোক দেশের বাইরে পাঠানোর টাকা নিয়ে সৃষ্ট জটিলতা থেকে হতাশায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । বাংলাদেশ জার্নাল/এমএ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ