1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধ অতীতের মতোই ব্যর্থ হতে বাধ্য: ইরান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ 0 সংবাদ টি পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক // ইরানের সাম্প্রতিক বিদেশি-মদদপুষ্ট সহিংসতার ব্যাপারে দ্বৈত নীতি গ্রহণ করায় পশ্চিমা সরকারগুলোর পাশাপাশি তাদের গণমাধ্যমকে একহাত নিয়েছে তেহরান। ইরান বলেছে, পশ্চিমারা দেশটির বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে যা অতীতের মতোই নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক টুইটার বার্তা লিখেছেন, ‌‍প্যারিস, লন্ডন ও তেল আবিব- সবখানে মিছিল, বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। কিন্তু তাদের গণমাধ্যম শুধুমাত্র ইরানের বিক্ষোভের খবর প্রচার করছে। অথচ বাস্তবতা হচ্ছে ইরানের সহিংসতা উস্কে দেয়ার লক্ষ্যে পশ্চিমাদের সব রকম প্রচেষ্টা সত্ত্বেও ওই দাঙ্গা একমাস আগে বন্ধ  হয়ে গেছে।

কানয়ানি বলেন, পশ্চিমাদের চলমান হাইব্রিড যুদ্ধ তাদের সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অব্যাহত অংশ। আর এই যুদ্ধ অতীতের মতো ব্যর্থ হতে বাধ্য।

ইরানে গত সেপ্টেম্বর মাসে হিজাব আইন অমান্যকারী ২২ বছর বয়সি এক কুর্দি নারী পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এ অবস্থায় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে দাবি করে দেশব্যাপী বিক্ষোভ ও সহিংসতা ছাড়িয়ে দেয়া হয়। এরপর ময়না তদন্তে বেরিয়ে আসে, মাহসা আমিনি নামের ওই নারী শিশুকালের এক ক্রনিক অসুখের কারণে মারা গেছেন নির্যাতনের কারণে নয়।কিন্তু তা সত্ত্বেও টানা প্রায় তিনমাস ইরানে সহিংসতা চলে এবং এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।গত প্রায় এক মাস ধরে এই সহিংসতা স্তিমিত হয়ে এসেছে। সূত্র: পার্সটুডে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ