1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করল ফিফা

  • প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ 0 সংবাদ টি পড়েছেন

ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কাকে (এফএফএসএল) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শনিবার (২১ জানুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফুটবল ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ফিফা গঠনতন্ত্রের ১৬ ধারা অনুসারে শ্রীলঙ্কান ফুটবলকে নিষিদ্ধ করেছে ফিফার ব্যুরো অব কাউন্সিল। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই অবস্থায় গঠনতন্ত্রের ১৩ ধারা অনুসারে প্রযোজ্য সদস্যের সুযোগ-সুবিধা পাবে না এফএফএসএল। এর কোনো সদস্য বা কর্মকর্তা ফিফা ও এএফসির উন্নয়ন কার্যক্রম, কোর্স বা ট্রেনিংয়ের সুবিধাও পাবে না।

নিষেধাজ্ঞার ব্যাখ্যায় বলা হয়, ফিফার নির্ধারিত রোডম্যাপ থেকে বিচ্যুত হয়েছেন শ্রীলঙ্কান ফুটবলের নিয়ন্ত্রকরা। গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে গত বছরের ১৫ আগস্ট ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। অভিযোগের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেয়ায় অবশ্য একই মাসের শেষদিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। একই কারণে ২০২১ সালে পাকিস্তানকেও নিষিদ্ধ করেছিল ফিফা। পরের বছর ইতিবাচক পরিবর্তন আনায় সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফুটবলের অভিভাবক সংস্থা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ