1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

টঙ্গীতে ট্রেনে ছুরিকাঘাতে ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ১

  • প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬১ 0 সংবাদ টি পড়েছেন
গাজীপুর প্রতিনিধি // গাজীপুর মহানগরীর টঙ্গী রেল স্টেশন এলাকায় ছিনতাইকারিদের ছুরিকাঘাতে তিন রেলওয়ে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ সময় আক্তার হোসেন (২৫) নামের এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে বিশ্বইজতেমার মোনাজাতের পর টঙ্গী রেলস্টেশনে একটি ট্রেনের ভেতরে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই কামাল হোসেন জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ঢাকাগামী ইজতেমা স্পেশাল ট্রেনে একদল ছিনতাইকারি মুসল্লিদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা করছিলো। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির তিন কনস্টেবল বিষয়টি টের পেয়ে ছিনতাইকারিদের ধরতে যান। এ সময় চার ছিনতাইকারি মিলে রেলওয়ে পুলিশের তিন কনস্টেবল আকরাম হোসেন, হুমায়ুন কবির ও সাজবীর হোসেনকে ছুকিাঘাত করে। এক পর্যায়ে তিন ছিনতাইকারি পালিয়ে গেলেও আক্তার হোসেন (৩০) নামের অপর এক ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। ছুরিকাঘাতে আকরাম হোসেন বুকে ও বাম হাতে এবং হুমায়ন ও সাজবীরের বাম হাতে জখম হয়।

ছিনতাইকারিদের হামলায় আহত তিন পুলিশ কনস্টেবলকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আর আটক ছিনতাইকারিকে কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ