1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

সরকার স্মার্ট বাংলাদেশ গঠন করবে: স্পিকার

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে বড় বিনিয়োগ। এখাতে বিনিয়োগ করলে বছরের পর বছর আমাদের তরুণদের কাছ থেকে রিটার্ন আসবে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর লা-মেরিডিয়ান হোটেলে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, বতর্মান সরকার স্মার্ট বাংলাদেশ গঠন করবে। স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে স্মার্ট ইকোনোমিক ও স্মার্ট নাগরিক লাগবে। স্মার্ট নাগরিকদের জন্য স্মার্ট শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ কর্মমুখী বা প্রয়োজনীয় (নিট বেইজড) ব্যবস্থা চালু করতে হবে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। স্মার্ট সিটিজেন গড়ে তুলতে, স্মার্ট শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। এজন্য আমাদের বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ‍্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, উন্নয়নশীল দেশে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ছয় শতাংশ খরচ করা হয়। কিন্তু আমাদের দেশের বাজেটে বরাদ্দ রয়েছে দুই শতাংশের কম।

তিনি বলেন, প্রতিবছর বাজেট আসে বাজেট যায়, কিন্তু শিক্ষাকে বরাদ্দ বাড়ানো হয় না। বর্তমান সরকারের কাছে শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ তিন থেকে চার শতাংশ উন্নীত করার আহ্বান জানাচ্ছি।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ব‍্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল আনোয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ