1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মেহেন্দিগঞ্জে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু কাটার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২৪ 0 সংবাদ টি পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // জানুয়ারি ১৯, ২০২৩ মেহেন্দিগঞ্জে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু কাটার অভিযোগ মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের হর্ণি গ্রামে ড্রেজার দিয়ে প্রতিদিন কাটা হচ্ছে বালু। ফসলি জমি ও সরকারি খাল-বিল বাদ পড়েনি এ বালু কাটা থেকে। এ যেন বালু কাটার মহোৎসব। একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কয়েক দিন যাবৎ সালাউদ্দিন রাঢ়ীর জমি হইতে ড্রেজারের মাধ্যমে বালু কেটে তা বিক্রি করছে। কিন্তু ড্রেজার মালিক প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খুলতে পারছেন না। প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে তাদের কাছে জমি এগ্রিমেন্ট রাখতে বাধ্য করা হচ্ছে। ইরি মৌসের ধান চাষাবাদ সেচ স্কিম সংলগ্ন এলাকায় বালু উত্তোলন করায় সাইফুল ইসলাম ফৈরাদী নামের এক ব্যক্তি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ইউএনও নুরুন্নবী কালীগঞ্জ স্টেশনের নৌ-পুলিশকে ব্যবস্থার গ্রহণের জন্য বলেন, ইউএনওর নির্দেশে নৌ-পুলিশ স্বরেজমিনে গিয়ে বালু উত্তোলন কাজ বন্ধ করে দেন। এই বিষয়ে নৌ-পুলিশ ইনচার্জ মোঃ ফারুক হোসাইন বলেন, ইউএনওর নির্দেশে বালু উত্তোলন কাজ বন্ধ করে দিয়ে আসছি। এই বিষয়ে অভিযোগকারী প্রায় ৫০-৬০ জন কৃষক-চাষা। এদের মধ্যে সাইফুল ইসলাম ফৈরাদী বলেন, বালু উত্তোলন সাময়িক বন্ধ থাকলেও নতুন করে পুনরায় বালু উত্তোলন করার পায়তারা করছেন মহলটি। স্থানীয়রা জানান, ড্রেজার স্থাপন করে মাটি উত্তোলন করার খনন করা জায়গাটি গভীর হওয়ার পর আশপাশের জমিগুলোতে ভাঙনের সৃষ্টি হয়। এতে করে জমির মালিকদের বেকায়দায় ফেলে তারা পাশের স্থানীয়রা জমি বিক্রি করতে বাধ্য করে। কেউ জমি বিক্রি করতে অস্বীকার করলে তাদের নানাভাবে হুমকি-ধমকি ও মিথ্যা মামলা -হামলার ভয়-ভীতি দেখায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা অবৈধ ব্যবসার বিরুদ্ধে ইউএনওকে অবগত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ