1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

টানা ১৪ দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে

  • প্রকাশিত : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ 0 সংবাদ টি পড়েছেন
পঞ্চগড় প্রতিনিধি // টানা ১৪ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। এতে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন।

এদিকে তিন ধরে ঘনকুয়াশায় ঢেকে রয়েছে গোটা এলাকা। টানা শৈত্যপ্রবাহে ঘনকুয়াশা আর কনকনে শীতে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। দাম বেড়েছে পুরাতন গরম কাপড়ের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-দিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ