1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

  • প্রকাশিত : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ 0 সংবাদ টি পড়েছেন
চট্টগ্রাম প্রতিনিধি // চট্টগ্রাম নগরের ষোলশহরে একটি চারতলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বুধবার সকাল ৭টার দিকে ষোলশহর রেল স্টেশনের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাপ্পী আহমেদ নামে একব্যক্তির মালিকানাধীন একটি ভবন হেলে পড়েছে। ইতোমধ্যে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, ভবন হেলে পড়ায় ঘটনাস্থলে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের একটি গাড়ি পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে।

ভবনটির বিভিন্ন তলায় ৬টি বাণিজ্যিক অফিস এবং নিচ তলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। বুধবার সকালে মুদির দোকানদার বিষয়টি খেয়াল করে। পরে মালিককে বিষয়টা জানানো হলে তিনি ভবনে অবস্থানরত সবাইকে নিচে নামিয়ে আনেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ