1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

দুর্ধর্ষ মোটরসাইকেল চোর ‘বাইক জসিম’ গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ঢাকার দুর্ধর্ষ মোটরসাইকেল চোর মো. জসিম ওরফে বাইক জসিমকে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ। গ্রেপ্তার জসিম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বেলদারহাট গ্রামের মো. সুবহান বেপারীর ছেলে।

গত ১৪ জানুয়া‌রি দিবাগত রা‌তে নারায়নগঞ্জ জেলাধীন সোনারগাঁওয়ের গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হ‌লেও আজ মঙ্গলবার বিষয়‌টি জানা‌নো হয়।

মঙ্গলবার দুপু‌রে ডিএমপির মিরপুর বিভা‌গের ডি‌সি জসীম উ‌দ্দিন মোল্লা নিজ কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে ব‌লেন, গ্রেপ্তার জসিম ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর। গত ১০ বছরে তি‌নি চুরি করেছে পাঁচ শতাধিক মোটরসাইকেল। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

ডি‌সি ব‌লেন, গ্রেপ্তার জসিম দিনে ব্যাটারি চালিত অটোরিকশা চালা‌তেন। আর রাতে মোটর সাইকেল চুরি কর‌তেন। জ‌সিম মূলত রাতে বাসাবাড়ির পার্কিংয়ে রাখা মোটর সাইকেলই চুরি করেন। দিনে কিংবা সড়কে চুরি করলে ধরা পরার ঝুঁকি বেশি থাকে তাই রাতেই চুরি করে। দিনে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর কারণে কেউ তাকে সন্দেহ করে না।

১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি জসিম মোটরসাইকেল চুরি শুরু করেন ২০১৩ সাল থেকে। তার ভায়রা-ভাই শাহ আলমের সাথে থেকেই তার এই পেশায় আসা। কিন্তু কিছুদিনের মধ্যে তি‌নি নিজেই একটা গ্রুপ তৈরি করে ফেলেন। বর্তমানে ৭ জন থাকলেও তার গ্রুপে মোট ২০ জন কাজ করে। পুরো ঢাকা শহরেই তারা চুরি শুরু করে। গত ১০ বছরে ঢাকা শহরে তার গ্রুপ পাঁচ শতাধিক চুরি করেছে।

গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে তি‌নি কারাগারে যান ১০ বার। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে কারাগার থেকে ছাড়া পান। জেল থেকে বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হন।

চার ভাইয়ের দুইভাই ক্রসফায়ারে নিহত

পু‌লিশ জানায়, জসিমের বাবা একজন কৃষক। মাদারীপুর জেলার বেলদারহাট গ্রামের বাড়িতে কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার ছেলেরা সবাই অপরাধ জগতে বেপরোয়া। জসিমের বড়ভাই ডাকাত হানিফ ২০১৮ সালে এবং তার ছোট ভাই ডাকাত ইয়াসিন ২০১৪ সালে অপরাধ মূলক কর্মকাণ্ডে গিয়ে মারা যান বলে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ