1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

১৫০ দিনে কোরআন মুখস্থ করলো শিশু নাঈম

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিনিধি // মাত্র ১৫০ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে চমক দেখালো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সাড়ে নয় বছর বয়সী শিশু জান্নাতুল নাঈম ফাহাদ।

নাঈম উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মিরুককান্দি গ্রামের কুয়েত প্রবাসী মো. মোখলেছুর রহমানের ছেলে। সে পাকুন্দিয়া পৌরসভার চরপাকুন্দিয়া এলাকাট দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এ প্রতিষ্ঠান থেকেই সে মাত্র ১৫০ দিনে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসা সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল নাঈম ফাহাদ ২০২১ সালের ১ জানুয়ারিতে মাদরাসায় ভর্তি হয়। আরবি হরফ চেনা থেকে শুরু করে নাঈম এখান থেকে শিক্ষা শুরু করেন। মে মাস থেকে কোরআন মুখস্থ করতে শুরু করেন নাঈম। মাত্র ১৫০ দিনেই নাঈম কোরআন মুখস্ত শেষ করেছেন।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের মাদরাসায় হরফ চেনা শুরু থেকে শিশু জান্নাতুল নাঈম ফাহাদ পড়াশোনা করেছে। তবে হিফজ শুরু করার পরই আমরা ফাহাদের মধ্যে তার প্রতিভার ঝলক দেখতে পাই। সে মাত্র ১৫০ দিনে হিফজ সম্পন্ন করে নাঈম চমক সৃষ্টি করেছে। এর আগে আমাদের মাদরাসা থেকে এতো অল্প সময়ে কেউ হিফজ সম্পন্ন করতে পারেনি। সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে।’

শিশু জান্নাতুল নাঈম ফাহাদের মা আঁখি আক্তার জানান, ‘নাঈম আমার একমাত্র ছেলে এতো অল্প সময়ে কোরআন মুখস্থ করেছে তাতে আমারা আনন্দিত।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ