1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সিনেমা হলে ভক্তদের সিক্স প্যাক দেখালেন শুভ

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক //দেশের ৪৪ প্রেক্ষাগৃহে একযোগে চলছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’। ছবির প্রচারণায় রাজধানীর হলগুলোতে ঢু মারছেন ছবির নায়ক, ভক্তদের সঙ্গে বসে দেখছেন নিজের ছবি। সেই ধারবাহিকতায় শুক্রবার সন্ধ্যার শোতে রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন মধুমিতা সিনেমা হলে ভক্তদের সঙ্গে নিজের ‘ব্ল্যাক ওয়ার’ দেখেছেন শুভ। শো শেষে ভক্তদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বিপাকে পড়েন এই অভিনেতা।

শো শেষ হওয়া মাত্রই ভক্তরা মঞ্চে ছুটে যান আরিফিন শুভর সঙ্গে ছবি তুলতে। এ সময় তারা সিনেমায় দেখা শুভর সিক্স প্যাক দেখার জন্য টানাটানি করতে থাকেন। শুভও ভক্তদের এই ভালোবাসা দেখে নিরাশ করেননি। পোশাক তুলে ভক্তদের দেখিয়ে দেন বাস্তবের সিক্স প্যাক।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, মুক্তির প্রথমদিনে আমরা কয়েকটি সিনেমা হল ভিজিট করেছি, দর্শকদের ভালো সাড়া পাচ্ছি।

সিনেমাটির জন্য নয় মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ